গত বুধবার কুমিল্লার মনোহরগঞ্জে বাল্য বিয়ের চেষ্টাকালে প্রেমিক যুগলে সাজা ও ২ ভুয়া কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার নাথেরপেটুয়া স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার (১৩) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে বাকরা গ্রামের মৃত ছমদ আলীর ছেলে আব্দুল কাদেরর সাথে পালিয়ে মুন্সিরহাট কাজী অফিসে আসলে কাজীর অনপুস্থিতিতে তার ২ ছেলে শাহাদাত ও আনোয়ার ২ লক্ষ টাকা কাবিন দেখিয়ে তাদের কাছ থেকে রেজিষ্ট্রি খরচ বাবদ ৭ হাজার টাকা হাতিয়ে নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ২ ভুয়া কাজীকে গ্রেপ্তার ও প্রেমিক যুগলকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্র্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনছুর আলম খাঁন স্কুল ছাত্রী তাহমিনা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা, প্রেমিক আব্দুল কাদের ও ২ ভুয়া কাজীকে ১ হাজার টাকা করে জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
