উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া (কাজীর হাট) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার জাতীয়পার্টি জেপি’র এক কর্মী সভা অনুষ্ঠিত হয় । সভায় ইউপি সদস্য আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, ইউনিয়ন জেপির সভাপতি আঃ হালিম শরিফ, সম্পাদক রেজা আহম্মেদ দুলাল, ইউপি সদস্য সায়েদুর রহমান সাব্বির,বেলায়েত হোসেন মৃধা, শিক্ষক মোস্তফা সিকদার, সমাজ সেবক খলিল সিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি শহিদুল ইসলাম বুলবুল।
এছাড়াও যুবসংহতির উদ্যোগে বুধবার উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট, কাপালিরহাট ও উত্তর ভিটাবাড়িয়া নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৃথক তিনটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সকাল বক্তব্য রাখেন, উপজেলা যুবসংহতি নেতা মোঃ মুনিরুল আহসান মনির সরদার, শওকত ইকবাল মিটুল মল্লিক, কবির খান, ইসমাইল হোসেন সিকদার,সাদ্দাম হোসেন, জামাল হাং সাবেক ইউপি সদস্য মোঃ বাদল হাওলাদার প্রমূখ।
সভায় বক্তারা জেপি চেয়ারম্যান আনোয়র হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তুণমূল পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এবং আগামী রবিবার ইউনিয়ন জেপি অফিসে পার্টির চেয়ারম্যানের আগমন উপলক্ষে সকলকে উপস্থিত থাকারও আহবান জানান।
