বরিশাল ল’ কলেজের ছাত্র ঝালকাঠির ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম হত্যা মামলায় আদালত থেকে খালাস পেয়েছে যুবদল সভাপতি শামিম তালুকদার ও তার ভাই মুশফিকুর রহমান বাবুসহ ৮ জন। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ বকাউল এই রায় দেন। ২০১০ সালের ১৩ এপ্রিল রিয়াজকে পিটিয়ে হত্যার অভিযোগে তার পিতা জব্বার মোল্লা বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলায় পুলিশ তদন্ত শেষে শামিম বাবুসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এই রায়ের ব্যাপারে ঝালকাঠি জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল জানান, ঘটনার সাথে সম্পৃক্ত না থাকার কথা জানতে পেরে আসামিদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। তাই আদালত আসামিদের খালাস প্রদান করেন।
