শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৫তম আবির্ভাব ও বর্ষস্মরণ মহোত্সব ঢাকায় শুরু হয়েছে। আজ শুক্রবার উত্সবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। অনুষ্ঠানে অনুকূলচন্দ্রের পৌত্র শ্রী বিনায়ক চক্রবর্তী মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শ্রী বিরিঞ্চিপদপাল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। গেন্ডারিয়া ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্সঙ্গ ফাউন্ডেশন।
