যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপ পেয়েছেন চার বাংলাদেশি। যুক্তরাজ্যে লেখাপড়ার জন্য দেশটির সরকারের সম্মানজনক ছাত্রবৃত্তি এটি। চলতি বছর বিশ্বের ১১৮টি দেশের ৬শ’ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। বৃত্তি পাওয়া বাংলাদেশিরা হলেন, সাব্বির আহমেদ, শাদনাজ খান, আল আসাদ মো. মাহমুদুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুর রহমান। বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন তাদের শুভেচ্ছা জানান।
