সিলেটে জাল টাকা তৈরির একটি মেশিনসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকালে নগরীর লোহারপাড়ার ১১১ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জের ফয়সল, সুমন, ফারদিন ও বগুড়ার বিপ্লব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকা তৈরির কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে বিপ্ল¬ব জাল টাকা তৈরির মূল কারিগর এবং সে ঢাকায় থাকে। সিলেটে এসে জাল টাকা তৈরি করে দিয়ে আবার ঢাকায় ফিরে যায়। মামলা হয়েছে।
