নাটোরের লালপুর উপজেলার মাধবপুর পালপাড়ায় লালপুর-বিলমাড়িয়া সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে চাষাবাদের জন্য পদ্মার পানি খালে নেয়ার চতুর্থদিন বৃহস্পতিবার সড়কের ঐ স্থানটির প্রায় ১৫ ফুট এলাকা জুড়ে ভেঙ্গে পড়েছে। এতে লালপুরের সাথে বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । ঝুঁকি নিয়ে বাঁশের উপর দিয়ে চলাচল করছে অনেকেই।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁশ ও বালির বস্তা ফেলে খালে নদীর পানি প্রবেশ বন্ধ করে ভেঙ্গে পড়া স্থানটি ভরাট করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা
করা হচ্ছে।
