সাইফুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী

বিএনপির দোয়া মাহফিল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
সাবেক অর্থমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।