মো. আবদুল খালেক
নরসিংদীর মনোহরদী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল খালেক (৫৫) গত বুধবার ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
