টঙ্গীতে ছিনতাইকারীদের গুলিতে বাংলালিংক কর্মকর্তা নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
টঙ্গীর সাতাইশ রোডের একটি সড়কে গতকাল বৃহস্পতিবার ছিনতাইকারীর গুলিতে বাংলালিংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আহমেদ মোস্তফা (২৫)। তিনি বাংলালিংকের রিজিওনাল সেলস অফিসার হিসাবে কাজ করতেন। পুলিশ জানায়, মোস্তফা সকালে টঙ্গীর সাতাইশ রোড এলাকার বিভিন্ন দোকান থেকে বাংলালিংকের রিচার্জের টাকা সংগ্রহ করে দুপুর সোয়া ১২টার দিকে সাতাইশ রোডের মাসকো গার্মেন্টসের সামনে রাস্তায় হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার মাথায় গুলি করে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ মোস্তফাকে টঙ্গী সরকারি হাসপাতালে আনার পর বেলা দেড়টায় তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালী থানার পশ্চিম কাউনিয়ায়।