দেড় ডলারে বিয়ে!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
নিজেদের বিয়েটা জাঁকজমকপূর্ণ হবে এটা বোধ হয় সবাই চায়। যদি না তারা কৃপণ হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন স্কটল্যান্ডের এক যুগল। মাত্র দেড় ডলারে তারা তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন! বর জর্জিয়া পরতিয়াস (৩৬) এবং কনে সিড ইনেস (৩৯)। সমপ্রতি তারা বিয়ে করেছেন। তাদের বিয়েতে অতিথি হিসেবে এক মন্ত্রীও ছিলেন। কিন্তু তাতে কি! কনের জন্য একটি পুরাতন পোশাক কেনা হয়েছে এবং এই পোশাক কিনতেই খরচ হয়েছে দেড় ডলার। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের খাবার নিজ দায়িত্বে নিয়ে আসার জন্য বলা হয়েছিল। তবে আনন্দ কিন্তু কম হয়নি। নাচ-গান ঠিকই ছিল। পরতিয়াসের খালা একটি কেকের ব্যবস্থা করেছিলেন। তবে কোনো টাকা-পয়সা নেননি। আর তার বাবা হ্যারি স্যাক্সোফোনে মজার গান শুনিয়েছিলেন। অনুষ্ঠানে আসা অতিথিরা জানিয়েছেন, অনুষ্ঠানে কোনো কিছুর কমতি ছিল বলে মনে হয়নি। আর এরকম অনুষ্ঠান তারা কখনো দেখেননি বলে জানান। -ইউপিআই