মিউজিক্যাল কফিন!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
পুরস্কার পেলে যে কোনো মানুষই খুশি হয়। আর এটা সম্ভব কেবল যদি পুরস্কার গ্রহীতা জীবিত থাকেন। কিন্তু এবার আপনার প্রিয় মৃত ব্যক্তিকেও পুরস্কার দিতে পারবেন! আর এজন্য সুইডেনের একটি কোম্পানি তৈরি করেছে মিউজিক্যাল কফিন! গান শুনতে শুনতে মরদেহ যাবে কবরের পথে! সুইডেনের রাজধানী স্টকহোমের লাড অ্যান্ড বিলড্ নামের কোম্পানিটি জানিয়েছে, তারা এমন এক ধরনের কফিন তৈরি করেছেন যাতে দুই পার্শ্বে মিউজিকের ব্যবস্থা থাকবে। কবরে কফিনটি দেয়ার পর এক পদ্ধতিতে মৃত ব্যক্তি গান শুনতে পারবেন। আর একটি স্পীকার কবরের বাইরে থাকবে যার মাধ্যমে কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীরাও গান শুনতে পারবেন। ডিজিটাল ডিসপ্লেতে গানের শিল্পীর নামও দেখা যাবে। আর এতে খরচ পড়বে ‘মাত্র’ ত্রিশ হাজার মার্কিন ডলার! আর প্রথম ভাগ্যবান ক্রেতাও পাওয়া গেছে। তার নাম ফ্রেডারিক হেলমকুইস্ট। - ডব্লিউএনওয়াইডব্লিউ টিভি