সেনবাগে পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
জেলার সেনবাগে নানার বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ৩ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিশিংপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—বীজবাগ গ্রামের চাঁন মিয়া মিলনের ছেলে সাকিব হাসান (১০), মেয়ে পাখি আক্তার (৬) ও তার ভায়রা ভাই দেবিশিংপুর গ্রামের মেহাম্মদ বাবুর ছেলে আবদুল আলী জন (৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বাস করা শিশুরা গত ৩ দিন আগে তাদের মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। পরিবারের সবার অজান্তে গতকাল দুপুরে তারা বাড়ির পুকুরে ঘাটলায় নেমে দুষ্টমি করার সময় পানিতে ডুবে মারা যায়। পরে তাদের লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন দেখতে পায়।