রাজধানীর বেড়িবাঁধ এলাকায় সান্ধ্যকালীন স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যুব সংগঠন ‘ত্রিক’। শিগগিরই এই স্কুলের কার্যক্রম শুরু করা হবে। ‘ত্রিক’ এর প্রতিষ্ঠাতা সংগঠক জাবের আল হোসেন লিংকন জানান, বেড়িবাঁধের শিক্ষাহীন শিশু ও বয়স্ক নারীদের অক্ষরজ্ঞান প্রদান করতেই স্কুলটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগে সমাজের বিত্তশালী ব্যক্তি এবং বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত, কয়েকজন শিক্ষিত তরুণের সন্মিলিত উদ্যোগে কয়েক বছর আগে গড়ে উঠেছে রাজধানীভিত্তিক যুব সংগঠন ‘ত্রিক’। গত ৩-৬ আগষ্ট রমজান মাস উপলক্ষে সংগঠনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক বিত্তহীন ও দু:স্থ নারী-পুরুষ ও শিশুর মাঝে ঈদের পোষাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তাদের ওই প্রকল্পের নাম দেয়া হয় ‘সবার জন্য সবাই’। -প্রেস বিজ্ঞপ্তি
