নেত্রকোনা সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে মাতৃসেবার মান উন্নয়নে অবিলম্বে ডাক্তার পোস্টিং, ডাক্তারদের উপস্থিতি নিয়মিতকরণ ও মানসম্মত চিকিত্সা সেবা প্রদান অন্যান্য ব্যবস্থাদি গ্রহণের জন্য নেত্রকোনা জেলা পাবলিক পলিসি ফোরাম ও সাংবাদিক ফোরামের উদ্যোগে আধুনিক সদর হাসপাতালে মানববন্ধন কর্মসূচি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এক ঘন্টা স্থায়ী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ছাড়াও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি শ্যামলেন্দু পাল, পাবলিক পলিসি ফোরামের সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, গাজী মারুফা বেগম, জাহাঙ্গীর আলম সবুজ,অচিন্ত্য মজুমদার টুটু, আব্দুল মান্নান।
