গোবিন্দগঞ্জে জেন্ডার নিয়ে ওয়ার্কসপ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:১৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাকের জিকিউএএল কর্মসূচীর আয়োজনে গত সোমবার দিনব্যাপী জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে উইমেন ফোকাসড সংগঠনের প্রতিনিধিদের সাথে উপজেলা পর্যায়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান বাবলু।