পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে পথ গানের মাধ্যমে কালাজ্বরের উপর সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। গত ২৮ আগষ্ট বুধবার উপজেলার রেলবাজার মানব সেবা উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কালাজ্বরের উপর সচেতনতামূলক বাউল গান পরিবেশন করেন পল্ল¬ী বাউল সমাজ উন্নয়ন সংস্থার বাউল পাগল সাইদ সরকার, দেওয়ান মোহাম্মদ, শাকিল, মনি।
