সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সাফল্য ও কার্যকর বাস্তবায়নে করণীয় শীর্ষক এক উন্মুক্ত আলোচনা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সভার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ওই উন্মুক্ত আলোচনা সভায় সকল নির্বাচিত ইউপি সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, ফেডারেশন সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের সম্পাদক আজিজুল হাকিম। আলোচনায় জাতীয় বাজেট অনুযায়ী চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সমূহ ও মির্জাপুর ইউনিয়নে চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সংক্রান্ত তথ্যাবলী নিয়ে বিশদ আলোচনাসহ কর্মসূচি বাস্তবায়নে নীতি নির্ধারণী ও মাঠপর্যায়ের প্রতিবন্ধকতা দূরীকরণে বিস্তারিত আলোচনা হয়।
