শ্রীপুরে গুটি ইউরিয়া বিষয়ক কর্মশালা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২০
মাগুরা শ্রীপুর উপজেলার পরিষদ মিলনায়তনে সম্প্রতি স্টেকহোল্ডারদের সঙ্গে গুটি ইউরিয়া প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে কৃষি উত্পাদনশীলতা উন্নয়ন তরান্বিতকরণ প্রকল্প (এএপিআই)’র অধীন আইএফডিসির সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মন্ডল । মুখ্য আলোচক ও প্রধান প্রশিক্ষক ছিলেন আইএফডিসির প্রশিক্ষণ বিশেষজ্ঞ শামসুল আলম।