মিরসরাইয়ে নারী উন্নয়ন ফোরাম গঠন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২০
মিরসরাইয়ে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় ২৭ আগস্ট সকালে মিরসরাই উপজেলা সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ ফোরাম গঠিত হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদাউস মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার। অনুষ্ঠানে মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন পরিষদের নারী জনপ্রতিনিধি, পৌরসভার নারী কাউন্সিলর এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।