আজকের রাশিফল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২২
আজ ২৩ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩০ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৭ । শুভবার সোম ও বুধবার। শুভরত্ন : এ্যামিথস্ট ও পান্না। প্রকৃতিগতভাবে আপনিঃ আপনি চিন্তাশীল ও অধ্যয়নশীল। আপনি কর্তব্য সচেতন ও অধ্যবসায়ী। মানসিক শ্রমে আপনার কোন ক্লান্তি নেই। নতুন ও রহস্যময় বিষয়ের প্রতি আপনার প্রবল আগ্রহ রয়েছে। মানুষ সম্পর্কে প্রাথমিকভাবে আপনি সন্দিহান ও সংশয়ী কিছুটা ছিদ্রান্বেষী। আপনার মধ্যে উদ্যোগের অভাব থাকতে পারে। প্রথম জীবনে অনেক বাধা আসবে। তবে ৩৫-এর পর বাধা কাটিয়ে লক্ষ্যে পৌঁছা সহজ হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রানী প্রথম এলিজাবেথ, চিত্রশিল্পী গান্ডামামসেস, কথাশিল্পী ইলিয়া কাজান, বিজ্ঞানী ভন এলান, এন্থনী কোয়েল, খুরশীদা হক, আশুতোষ মুখোপাধ্যায়। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ কোনো মূল্যবান দ্রবাদি হারাতে পারেন। টাকা-পয়সা, গয়না-গাটির ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। কোনো ধনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিকদিক কিছুটা ভালো যাবে। কোনো সূত্র হতে অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে। ব্যয় আধিক্য সম্পর্কে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসায় কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝুি এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ শরীর খুব একটা ভালো থাকবে না। পেটের পীড়ায় ভুগার আশংকা আছে। পরিশ্রম বৃদ্ধি পাবে। ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময় বেসরকারি চাকরিতে গুরুত্বপূর্ণ কোনো কাজ সমাধা করতে পারবেন। কর্তৃপক্ষের সুনজরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুর। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ অন্যের কাজ করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। কোনো আন্দোলন-সংগ্রামে জড়াতে পারেন। অন্য কারো সমর্থন ও সহযোগিতা পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। আর্থিকদিক ভালো যেতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তিবোধ করতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কাজকর্মে চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য অস্বস্থিবোধ করতে পারেন। সন্তানদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রাজনীতিবিদদের জন্য সময় কিছুটা প্রতিকুল থাকবে। দলীয় কোন্দল ও মতবিরোধের শিকার হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার উদ্যোগ সফল হতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ব্যবসায়িদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের আইনী ঝামেলার সম্মুখীন হতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিকদিক খুব একটা ভালো যাবে না অপরিণামদর্শিতার জন্য উপার্জন বাধাগ্রস্ত হতে পারে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। রাজনীতিবিদদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। শত্রুকে ছোট করে দেখবেন না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরোপকারে আনন্দ পাবেন। আপনার সহযোগিতায় কারো কর্মসংস্থান হতে পারে। আপনজন কারো জন্য কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। আজ ভালো কোনো সুযোগ পেতে পারেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় কোনো সমস্যার উদ্ভব হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিবেন না। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। ঠাণ্ডা মাথায় যে কোনো সমস্যা মোকাবেলা করার চেষ্টা করুন। ব্যবসায়িদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আশা করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না।