প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্ন : প্রাথমিক বিজ্ঞান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩০
নমুনা প্রশ্ন গত বুধবারের পর ৩২) নিচের কোন কারণে বায়ু দূষিত হয়? (ক) কীটনাশকের ব্যবহার (খ) ইটের ভাটায় ইট পোড়ানো (গ) বৃষ্টির পানি জমে যাওয়া (ঘ) রাসায়নিক সার ব্যবহার ৩৩) বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি? (ক) জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি (খ) কালকারখানার বর্জ্য (গ) যানবাহনের ব্যবহার (ঘ) জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো ৩৪) নিচের কোনটি বায়ু দূষণের জন্য দায়ী? (ক) প্লাস্টিক ব্যবহার (খ) যানবাহন চালানো (গ) মাইক বাজানো (ঘ) পলিথিনের ব্যবহার ৩৫) নিচের কোন কারণে পানি দূষিত হয়? (ক) প্লাস্টিকের ব্যবহার (খ) উচ্চ আওয়াজ (গ) ভাটায় ইট পোড়ানো (ঘ) রাসায়নিক সার ব্যবহার ৩৬)কোনটির ফলে মাটির উর্বরতা নষ্ট হয়? (ক) অতিরিক্ত বায়ু দূষণ (খ) অতিরিক্ত কলকারখানা স্থাপন (গ) অতিরিক্ত কীটনাশক ব্যবহার (ঘ) অতিরিক্ত পানি দূষণ ৩৭)নিচের কোনটি মাটি দূষণের কারণ? (ক) হাসপাতালের বর্জ্য (খ) জেনারেটর (গ) কাঁচা পায়খানা (ঘ) বাসগৃহ নির্মাণ ৩৮) নিচের কোনটির ফলে শব্দ দূষিত হয়? (ক) জেনারেটর চালানো (খ) বাসগৃহ নির্মাণ (গ) ভাটায় ইট পোড়ানো (ঘ) শিল্পকারখানা স্থাপন ৩৯)কোনটি শব্দ দূষণের ফলে সৃষ্টি হয়? (ক) জলজ প্রাণীর ক্ষতি (খ) আর্থিক অভাব (গ) জনসংখ্যার বৃদ্ধি (ঘ) মানসিক সমস্যা ৪০)পরিবেশের উপর দূষণের কী ধরনের প্রভাব আছে? (ক) উপকারী (খ) ক্ষতিকর (গ) কোনো প্রভাব নেই (ঘ) অতি উপকারী ২।উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০ ক)------- সম্পদের মধ্যে আমাদের দেশে দ্রুত ফুরিয়ে যাচ্ছে প্রাকৃতিক গ্যাস। খ)বাংলাদেশের পল্লী অঞ্চলে বাড়িঘরেও ---- শক্তি ব্যবহূত হচ্ছে বিদ্যু উত্পাদনে। গ)চট্টগ্রামের ----- নদীতে বাঁধ নির্মাণ করে বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে। ঘ) সূর্যরশ্মি একটি গুরুত্বপূর্ণ ------ সম্পদ। ঙ) ----- নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। চ) বুদ্ধিবলে মানুষ প্রাকৃতিক পরিবেশের ওপরে নিজেদের -----------প্রতিষ্ঠা করেছে। ছ) বিজ্ঞানের মৌলিক জ্ঞান ও কলাকৌশল দক্ষতা সৃষ্টির মাধ্যমে জনসংখ্যাকে -------- রূপান্তর করা যায়। জ) কয়েকটি -------- যুক্ত হযে খাদ্যজাল তৈরি হয়। ঝ) রাসায়নিক সার ও কীটনাশক মাটির ------ নষ্ট করে। ঞ) পরিবেশ ---- ফলে অনেক উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাচ্ছে। ৩.অল্প কথায় উত্তর দাও ঃ ১x১০= ১০ ক) প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝ? খ) নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কী? গ) সৌর বিদ্যুত্ ব্যবহার করে কী কী কাজ করা যায়? ঘ) জনসংখ্যা কী? ঙ) আদমশুমারি কাকে বলে? চ) কৃষিক্ষেত্রে প্রযুক্তি কিভাবে অবদান রাখছে? ছ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী তিনটি উপাদানের নাম লিখ। জ) পরিবেশে কীভাবে খাদ্যশৃঙ্খল তৈরি হয়? ঝ) বায়ু দূষণের কারণ লিখ। ঞ) শব্দ দূষণ করতে পারে এমন তিনটি যন্ত্রের নাম লিখ। ৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘ঞ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫x৮= ৪০ ক) উইন্ডমিল কী? বর্ণনা কর। খ) সোলার প্যানেল কী? বর্ণনা কর। গ) বিকল্প জ্বালানি হিসেবে সৌর ও বায়ুশক্তির অবদান আলোচনা কর। ঘ) প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক জনসংখ্যার প্রভাবগুলো লিখ। ঙ) প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার প্রভাব বর্ণনা কর। চ) শিক্ষার মাধ্যমে কীভাবে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধান করা যায়? ব্যাখ্যা কর। ছ) পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটো উদাহরণ দাও। জ) খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় কর। ঝ) শব্দ দূষণ কী? শব্দ দূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পার সংক্ষেপে লিখ। ঞ) পরিবেশ কী? পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লিখ।