প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা,আজ বাংলা প্রথমপত্রের ‘মংডুর পথে’ থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। প্রশ্নগুলোর ধারা অনুসারে প্রস্তুতি নিলে আশা করি জে.এস.সি.পরীক্ষা অনেক অনেক ভালো হবে।
১.মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কী বলা হয়?
ক.পুরোহিত খ.ফুঙ্গি গ.ব্রাহ্মণ ঘ.মহাথেরো
০২.ভিক্ষুদের পরিধেয় চীবর দেখতে কেমন?
ক.কাঁধ কাটা গেঞ্জির মতো খ. সেলাইবিহীন লুঙ্গির মতো
গ. সেলাই করার লুঙ্গির মতো ঘ. কোমরের বেল্টের মতো
০৩.সবদেশের লোক বিদেশিদের চিনতে পারে-
i. পোশাক-পরিচ্ছদ দেখে ii. চালচলন দেখে
iii. খাবার-দাবার দেখে
নিচের কোনটি সঠিক?
ক i খ. ii গ. i ও ii ঘ i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
অন্নদাশঙ্কর রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা ‘পারী’ প্রবন্ধে বলেছেন- পারীর যারা আসল অধিবাসী, খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে। মেয়েরা গল্প করার সময়ও জামা সেলাই করে। জামা-কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি, বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের।
০৪.উদ্দীপকে ‘মংড়ুর পথে’ প্রবন্ধের মিয়ানমারবাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
i. ভোজন বিলাসিতা ii. ভূষণ বিলাসিতা iii. শ্রমনিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iiiঘ. i, ii ও iii
০৫.বিপ্রদাশ বড়ুয়ার জন্ম কত সালে?
ক.১৯৪০ খ.১৯৪১ গ.১৯৪২ ঘ.১৯৪৩
০৬.বিপ্রদাশ বড়ুয়া কর্মরত ছিলেন?
ক.বাংলা একাডেমীতে খ.শিশু একডেমীতে
গ.শিল্পকলা একডেমীতে ঘ.নজরুল ইনস্টিটিউটে
০৭.বিচিত্র ও বিপরীতধর্মী নানারকম উত্বট দুর্গন্ধ কীসে?
ক. তোশকে খ.কাঠের মেঝেতে
গ.কাঠের দেওয়ালে ঘ.মশারিতে
০৮.পাইক্যা কী?
ক.তিন চাকার রিকশা খ. মোটর বাইক
গ. ঘোড়ার গাড়ি ঘ.বাই সাইকেল
০৯.মিয়ানমারে কোন ধর্মাবলম্বীদের প্রাধান্য?
ক.হিন্দু খ.মুসলমান গ.খ্রিস্টান ঘ. বৌদ্ধ
১০.মংড়ুর পথে’ কোন ধরনের রচনা?
ক.ভ্রমণ কাহিনী খ.আত্মজীবনী গ.গল্প ঘ.উপন্যাস
১১.বিপ্রদাশ বড়ুয়ার ‘সূর্য লুঠের গান’ কী ধরনের রচনা?
ক.শিশুতোষ গল্প খ.শিশুতোষ উপন্যাস গ.নাটক ঘ.প্রবন্ধ
১২.ওদের বয়স শতাব্দী বা তারও বেশি। মংড়ুর কোনটি সম্পর্কে এ কথা বলা হয়েছে?
ক.কিছু গাছের খ.স্থানীয় অধিবাসীদের
গ. বৌদ্ধ ভিক্ষুদের ঘ.বাড়ি-ঘরের
১৩.অজস্র জাতিসত্তার অন্তমুখী জাতি বলতে লেখক কাদের বুঝিয়েছেন?
ক.ফুঙ্গিদের খ.বর্মীদের গ.রোয়াইংগাদের ঘ.রাখাইনদের
১৪.ভিক্ষুদের চীবর সাধারণত কোন রঙে রঙিন করা হয়?
ক.লাল ও লালের কাছাকাছি রঙে
খ.হলুদ ও হলুদের কাছাকাছি রঙে
গ.কালো ও কালোর কাছাকাছি রঙে
ঘ.সাদা ও সাদার কাছাকাছি রঙে
১৫.মংড়ুর পথে’ রচনাটি পাঠ করে শিক্ষার্থী জানবে-
i. মিয়ানমারের অর্থনীতি সম্পর্কে
ii. মিয়ানমারের জীবনে যাত্রা সম্পর্কে
iii. মিয়ানমারের সংস্কৃতির রূপ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
১৬.চট্টগ্রাম এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করে। যাদের স্মৃতি-
ক.ইংরেজদের খ.ফরাসিদের গ.পর্তুগিজদের ঘ.বর্গিদের
১৭.বিপ্রদাশ বড়ুয়া অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন-
ক.উপন্যাসের জন্য খ.নাটকের জন্য
গ. ছোটগল্পের জন্য ঘ.শিশুসাহিত্যের জন্য
১৮.‘মহিলারা চির স্বাধীন’ কথাটি দ্বারা বোঝায়-
ক,মংড়ুর অর্থনীতিতে নারীর অবদান
খ.পুরুষদের অক্ষমতা
গ.প্রথাগত নিয়মের বিরুদ্ধতা
ঘ.নারীর অধিকার বাস্তবায়ন
উত্তরমালা:১. খ, ২.খ, ৩.ঘ, ৪.গ, ৫.ক, ৬.খ. ৭.ঘ, ৮.ক, ৯.ঘ, ১০.ক, ১১.ক, ১২.ক, ১৩.খ, ১৪.ক, ১৫.ঘ, ১৬.গ, ১৭.ঘ, ১৮.ক
