সরাইল উপজেলার অরুয়াইল বাজারে প্রতি রমজানে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি করে কতিপয় ফল ব্যবসায়ী। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাঝেমধ্যে বাজার পরিদর্শন করে মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন। এতেও প্রতিকার হচ্ছে না। পরদিন থেকে অসাধু ব্যবসায়ীরা নতুন করে আবার বিক্রি শুরু করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর প্রতিকার চান এলাকার সাধারণ মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
