ট্রেনের কোনো বগিতে বাতি নেই

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৩০

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল এক্সপ্রেস ট্রেনের কোনো বগিতে বাতি নেই। ট্রেনটি যখন রাতে চলাচল করে তখন পুরো ট্রেনের ভেতরের অংশ অন্ধকার থাকে। এর ফলে সব সময়ই ছিনতাই-রাহাজানির আশঙ্কা থাকে। ট্রেনের ভেতরের অধিকাংশ অংশ ভাঙা। জানালাগুলো অধিকাংশ নষ্ট। যার ফলে বৃষ্টির সময় যাত্রীদের ট্রেনের  ভেতরে থেকেও ভিজতে হয়। শীতের সময় প্রচণ্ড বাতাস থেকেও রক্ষা পান না যাত্রীরা। এই অবস্থায়, ট্রেনের সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মাজেদ

পপুলেশন সায়েন্সেস, ঢাকা বিশ্ববিদ্যালয়