জোকস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৭
 ভোলাবাবু রাতে বেঘোরে ঘুমোচ্ছেন এমন সময় স্ত্রীর ভীষণ ডাকাডাকিতে ধড়মড়িয়ে উঠলেন। বললেন :কি হয়েছে, বেশ তো ঘুমোচ্ছিলাম,আবার ডাকাডাকি কেন? স্ত্রী :কেন আবার তোমাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয়নি।  ডাক্তার :গেল দু’বার অপারেশন করার পরও আপনার অবস্থার উন্নতি হলো না। তাই আবারও আপনার অপারেশন করতে হবে। রোগী :তা ভালো কথা । যতবার ইচ্ছা অপারেশন করেন। কিন্তু এবার দয়া করে সেলাই না করে বোতাম লাগিয়ে দেবেন । তাহলে প্রতিবার আর এতো কাটাকাটি ঝামেলা পোহাতে হবে না!  ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথোপকথন— ক্রেতা :ডিম কার? বিক্রেতা :আমার ডিম। ক্রেতা :ওহ্ আপনার। তাহলে তো কেনা যাবে না । আমি ভেবেছিলাম মুরগির।  কী ব্যাপার করিম সাহেব মন খারাপ কেন? :আর কইয়েন না কোন এক চোর জানি কাল আমার বাড়িতে চুরি করতে আসছিল। কিন্তু ব্যাটা কিছু খুঁইজা না পাইয়া আজ আমার ফেসবুক ওয়াল এ এই বাড়ির মালিক ছোটলোক লেইখা গেছে। তার চেয়েও গুরুতর বিষয় হইলো আরও তিনটা চোর আবার এই কথার উপর লাইক দিছে।