সিউলের সাথে সামরিক হটলাইন চালু করতে একমত পিয়ংইয়ং

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক হটলাইন আবারো চালু করতে একমত হয়েছে উত্তর কোরিয়। দুই দেশের মধ্যকার উত্তেজনা নিরসনে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হল। শুক্রবার থেকে তা খোলা হবে বলে দক্ষিণ কোরীয় পুনরেত্রীকরণ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মত পারমাণবিক পরীক্ষা চালানোয় দেশটির ওপর আন্তর্জাতিক অবরোধ আরোপ করা হয়। যার প্রেক্ষিতে মার্চ মাসে এ সামরিক সংযোগটি বন্ধ করে দেয়া হয়। একই সাথে আরো দুইটি হটলাইন বন্ধ করে দেশটি। তবে জুন ও জুলাই মাসে তা আবার চালু করা হয়। এদিকে একই বিতর্কে কায়েসংয়ে তাদের যৌথ শিল্প পার্কটিও গত এপ্রিলে বন্ধ করা হয়। তবে তা পুনরায় খোলার অপেক্ষায় রয়েছে। উত্তর কোরিয়ার ৫৩ হাজার শ্রমিক কায়েসংয়ে অবস্থিত দক্ষিণ ১২০টিরও বেশি কারখানায় কর্মরত ছিল।