থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রাবার চাষিদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ রাবার চাষিরা এসময় কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। রাবারের দাম কমে যাওয়ায় বৃহস্পতিবার রাবার চাষিরা ক্ষোভে ফেটে পড়ে। চাষিদের সাথে সংঘর্ষে ২৫ জন পুলিশ আহত হয়েছে।
তাদের দু’জনের অবস্থা আশংকাজনক। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। রাবার চাষিরা একটি মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। থাইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় রাবার রপ্তানিকারক দেশ। রাবারের এই মারাত্মক দরপতন ইনলাক সিনাওয়াত্রার সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
