নানা জাতের ফলে ভরা মায়ার বাগান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
কুমিল্লা অজপাড়াগাঁ। যেখানে গড়ে তোলা হয়েছে বহু জাতের ফলের বাগান। সব জাতের ফলে ভরা এ বাগানে কী নেই, সব আছে। বাগানের নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য প্রতিদিন দেখা যায় দূর-দূরান্ত থেকে উত্সুক মানুষের আনাগোনা। জেলার তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামে কাঁঠালিয়া নদীর কোল ঘেঁষে নিজ বাড়িতে শখের বশে এ বাগানটি গড়ে তোলেন মেহনাজ আক্তার মায়া। এলাকায় ওই বাগানটি ‘মায়ার ফলের বাগান’ নামে ব্যাপক পরিচিত। ক্রমে এ বাগান হয়ে ওঠেছে সমৃদ্ধ।