সিডরে ভেঙেপড়া ব্রিজ আজো নির্মিত হয়নি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
সিডরে ভেঙেপড়া কাউখালীর সেই ব্রিজটি আজো নির্মিত হযনি। চলাচলের অনুপযোগী থাকায় শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। একটি নড়বড়ে সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিশুসহ ৮ গ্রামের হাজার হাজার মানুষ। উপজেলার জোলাগাতী খালের ওপর ওই ব্রিজটি শিয়ালকাঠি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন। জানা যায়, উপজেলার দক্ষিণ সীমান্তের শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন জোলাগাতী খালের ব্রিজটি ২০০৬ সালের মাঝামাঝি ভেঙে পড়ে। এরপর সাবেক যোগাযোগ মন্ত্রী ও তত্কালীন সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ব্যক্তিগত তহবিল থেকে পুলটি মেরামতের ব্যবস্থা করেন। মেরামত কাজ শেষ না হতেই ২০০৭ সালের সিডরে ব্রিজটি সমপূর্ণ বিধ্বস্ত হয়। সেই থেকে অদ্যাবধি পুলটি নির্মাণ করা হয়নি। এলাকার চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার জানান, এলজিইডির পক্ষ থেকে বার বার মাপামাপি করেছে কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি।