শার্শা উপজেলার নাভারন বাজারে শুক্রবার ছাত্র শিবিরের মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে ৯ জন। এসময় ২ জনকে আটক করে ঘটনাস্থল থেকে ২ টি বোমা ও ৪ টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, সকালে নাভারন বাজারে ছাত্র শিবিরের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় ছাত্রলীগের কর্মীরা তাদেরকে মিছিল করতে না দিলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের ৯ জন আহত হয়েছে। আহতদের নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাভারন বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে।
