জিয়ানগরে দুঃস্থ কল্যাণ সংস্থার মত বিনিময়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
জিয়ানগরে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সংস্থার পত্তাশী ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক নারী নেত্রীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, জেপি নেতা শহিদুল ইসলাম দোদুল, হারুন অর রশিদ পান্না, উপজেলা দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী শারমীন হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়ানগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল। শনিবার বিকালে জিয়ানগরে জেপি চেয়ারম্যান ও দুঃস্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাথে নারী নেত্রীদের মত বিনিময় সভায় সকলকে উপস্থিত থেকে সংস্থার কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান বক্তারা।