মহেশপুরে মারামারিতে একজন নিহত আটক দুই

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৩৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আলমগীর হোসেন(৩৫)। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। আলমগীর হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আলমগীরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর বলা যাবে। এঘটনায় পুলিশ প্রতিবেশী আব্দুল মজিদ ও সাহেব আলীকে আটক করেছে।