আশুলিয়ায় ৮টি তাজা হাতবোমা উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া বাজারের পালনপাড়া থেকে বৃহস্পতিবার দুপুরে ৮টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। পালনপাড়ার একটি গলিতে পলিথিনের ভেতর পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা পলিথিনে মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে।