নীল নকশার নির্বাচনের চেষ্টা হলে গণআন্দোলনে সরকার পতন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্ল¬াহ আল নোমান বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। সরকার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে ক্ষমতা হস্তান্তর করে তাহলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে মহাজোট সরকারের পতন ঘটাবে। কিন্তু সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দলীয় সরকারের অধীনে নীল নকশার নির্বাচন করার চেষ্টা করে তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। বৃহস্পতিবার বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে নগরীতে আয়োজিত আলোচনা সভায় নোমান এসব কথা বলেন।