যশোরে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বহিষ্কার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
যশোরে ছাত্রলীগ নেতার লুটে নেয়া দরজা জানালা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ শহরের খড়কি এলাকা থেকে ওই দরজা জানালা উদ্ধার করে। বুধবার সকালে যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আহসানুল করিম রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা শহরের সার্কিট হাউজ পাড়ার একটি বাড়িতে হামলা ও তাণ্ডব চালিয়ে ওই দরজা জানালা লুট করে। ঘটনার সাথে জড়িত অভিযোগে আহসানুল করিম রহমানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ জানায়, খড়কি এলাকায় রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি দরজা ও ৮টি জানালা উদ্ধার করা হয়েছে।