সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে কমিশন সব প্রস্তুতি গ্রহণ করেছে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কোন দলের নয়। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল শুক্রবার সকালে নির্বাচন অফিস কার্যালয়ে সার্ভার স্টেশন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাছির উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তারী কাদেরী, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী গতকাল বিকালে ভালুকা উপজেলা সার্ভার স্টেশন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, জেলা নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ।