ত্রিশালে বুধবার আটতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রহলের আটতলায় কাজ করছিলেন। এসময় হঠাত্ অসাবধানতায় আটতলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নিউরোসার্জারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
