নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৫ মিয়ানমার নাগরিককে পুশব্যাক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল শুক্রবার ২৫ জন মিয়ানমার নাগরিককে বিজিবি সদস্যরা আটকের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে। কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা বিভিন্ন সীমান্ত থেকে এসব মিয়ানমার নাগরিককে আটক করে। কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্তে ২৫ জন রোহিঙ্গা ধরা পড়ে। পরে তাদের মানবিক সাহায্য করে একই সীমান্ত পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়।