শোক সংবাদ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
মীর আবু তাহের কুমিল্লার নাঙ্গলকোট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা সাংবাদিক সামছুদ্দিন দিদারের বাবা মীর আবু তাহের (৭০) গত বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ৪ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। মসকুর আহমেদ তরফদার লিটু গাইবান্ধা জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক মসকুর আহমেদ তরফদার লিটু (৫৭) গত বৃহস্পতিবার শহরের স্টেশন রোডের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খ িরেখে গেছেন। মো. মাসুদ খান ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মো. মাসুদ খান (৫৮) গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায়-ময়মনসিংহ জেলার এক মেডিক্যাল হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। চাঁন মিয়া সরদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মিরাজ হোসেন সরদারের বাবা ঘাঘর বাজারের ব্যবসায়ী চাঁদ মিয়া সরদার (৭০) সদরের এক হাসপাতালে গতকাল চিকিত্সাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। আম্বিয়া খাতুন বেতাগীর কৃতি সন্তান মেজর (অব.) রুহুল আমিন সিদ্দিকীয় মা ও বিবিচিনির সাবেক ইউনিয়ন প্রেসিডেন্ট আফাজ উদ্দিন আহম্মেদের স্ত্রী আম্বিয়া খাতুন (৯২) ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।