বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম বলেছেন, সুন্দরবনের বাফার জোনের ১৪ কিলোমিটার এবং বিশ্ব ঐতিহ্যের ৭৫ কিলোমিটারে দূরে তাপ বিদ্যুত্ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। এতে সুন্দরবনের কোন ক্ষতি হবে না। বরং সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষেরা এই প্রকল্পে কাজ পাবে। শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কৈর্গদাসকাঠি এলাকায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী বিদ্যুত্ কেন্দ্রটির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রকল্প এলাকায় হেলিপ্যাড নির্মাণের কাজ এগিয়ে চলেছে।
