জার্মানিতে ২ হাজার বছর আগের মমি আবিষ্কার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
পড়তে পড়তে অনেক কিছু শেখা যায়। আর খুঁজতে খুঁজতে অনেক কিছু পাওয়া যায়। জার্মানির দশ বছরের এক বালক খুঁজে পেয়েছে ইতিহাস! সামান্য জিনিস খুঁজতে গিয়ে এই বালকটি দুই হাজার বছর আগের একটি মমির সন্ধান পেয়েছে। ভারডেনের সরকারি অফিসের মুখপাত্র লুজ গ্যাবেল জানান, লুজ উফগ্যাং কেটলার পুলিশকে ফোন করেন এবং জানান, তার দশ বছরের ছেলে ছাদের চিলেকোঠায় কিছু জিনিস খুঁজতে যায়। এ সময় একটি পুরানো সিন্দুকে মমি খুঁজে পায় সে। ওই সিন্দুকটি তার বাবা ব্যবহার করতো বলে জানান কেটলার। তিনি বলেন, ১৯৫০ সালে তার বাবা উত্তর আফ্রিকা সফর করতে গিয়ে এই সিন্দুকটি এনেছিলেন। মমিটির রাসায়নিক পরীক্ষা করে ডাক্তাররা জানিয়েছেন, এই মমিটির বয়স দুই হাজার বছরের বেশি হবে! -ইউপিআই