১৪ মাস ধরে চলছে টানা হিক্কা!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
পৃথিবীতে বিরক্তিকর কোনো রোগ যদি থাকে তাহলে এর মধ্যে হিক্কা নামের রোগটি অন্যতম। কারণ এটি আপনাকে হাঁটতে, বসতে এবং শুতে যে কোনো সময় বিরক্ত করতে পারে। আর এর সরাসরি তেমন কোনো ঔষধও নেই হয়তো। বেশিরভাগ ক্ষেত্রে এটি অন্য কোনো রোগের উপসর্গ! আর উন্নত দেশ ব্রিটেনের এক নাগরিক এই রোগেরই প্রকোপে পড়েছেন। কেবল তিনি নন, তার পরিবারও অতিষ্ট গত চৌদ্দ মাস ধরে! ডেনিয়েল ক্লাভিন (৩৭) জানান, গত চৌদ্দ মাসে প্রতি সাত সেকেন্ড পর পর তার হিক্কা উঠছে। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ২৬ লাখ বার তার হিক্কা উঠেছে। তিনি অনেক চিকিত্সকের কাছে গেছেন। দুইবার এন্ডোসকপি করেছেন। কিন্তু কেউই রোগ নির্ণয় করতে পারেননি। ক্লাভিন জানান, এই রোগ কেবল আমাকেই আক্রান্ত করছে তা নয়, আমার পুরো পরিবারকে অতিষ্ট করে তুলছে। কেউ যদি আমার সঙ্গে সাক্ষাত করতে আসে তাহলে তারাও আমার হিক্কায় অতিষ্ট হয়ে ওঠেন। ত্রিশ সেকেন্ডের জন্যও আমি একটু স্থির থাকতে পারিনা। ব্রিটিশ টেলিকমের এই সফটওয়ার কর্মকর্তার চারটি সন্তান রয়েছে। তারা জানান, তার বাবা খুব কমই বাইরে যান। কারো সঙ্গে সাক্ষাতও করতে পারেন না হিক্কার কারণে। -দ্য টেলিগ্রাফ