প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্ন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০১
ইসলাম ও নৈতিক শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর সময়: ২.৩০ঘণ্টা পূর্ণমান:১০০ (দ্রষ্টব্য: ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক) ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ ঃ- ১×৪০=৪০ (১) কাকে রুহুলল্লাহ বলা হয় ? ক. হযরত মরিয়ম (আ) কে খ. হযরত ঈসা (আ) কে গ. হযরত মুসা (আ) কে ঘ. হযরত নুহ (আ) কে (২) এবাদতের মূল কথা কী ? ক. আল্ল¬াহর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে খ. মানুষের উদ্দেশ্যে নিবেদিত হতে হবে গ. নবিদের উদ্দেশ্যে নিবেদিত হতে হবে ঘ. মাতাপিতার উদ্দেশ্যে নিবেদিত হতে হবে (৩) নিচের কোনটি কুরবানির শিক্ষা ? ক.গোশত খাওয়া খ. গরিবকে খুশি করা গ. মানুষের তাকওয়া পরীক্ষা করা ঘ. মানুষের মাঝে বৈষম্য তৈরি করা (৪) কুরবানির মাধ্যমে আল্ল¬াহর কাছে কী পৌঁছায় ? ক. গোশত খ. চামড়া গ. তাকওয়া ঘ. রক্ত (৫) কুরবানির উদ্দেশ্য কী? ক.লোক দেখানো খ. গোশত খা্ওয়া গ.আল্লাহর নৈকট্য লাভ ঘ. রাসুলের নৈকট্য লাভ (৬) হজ জীবনে কতবার ফরজ ? ক. একবার খ. দুইবার গ. তিনবার ঘ. চারবার (৭) পৃথিবীর প্রাচীনতম এবাদতখানা কোনটি ? ক. কাবা খ.মসজিদে নববি গ.বাইতুল আকসা ঘ. বাইতুল ইজ্জাহ (৮) হজ শব্দের অর্থ কী ? ক.বাধা দেয়া খ. ঐচ্ছিক গ.ইচ্ছা করা ঘ. সম্মান (৯) জিলহজ মাসের কত তারিখের মধ্যে কাবা ঘর তওয়াফ করতে হবে ? ক. ১২-১৪ খ. ১১-১৩ গ.১০-১২ ঘ. ৮-১০ (১০) এবাদত মানে কী ? ক. আল্লাহ আল্লাহ করা খ. আনুগত্য করা গ. সিজদা করা ঘ. অনুগত (১১) ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত ? ক. পাচঁটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি (১২) রুকন মানে কী ? ক. স্তর খ. খুিঁট গ.সীমানা ঘ. পর্দা (১৩) সবচেয়ে বেশি গুরুত্বর্পূণ ইবাদাত কোনটি ? ক. জাকাত খ. হজ গ. রোজা ঘ. সালাত (১৪) সালাতের মাধ্যমে মানুষ - ক. নিষ্পাপ হয়ে যায় খ. ভদ্র হয়ে যায় গ. সভ্য হয়ে যায় ঘ. পাপী হয়ে যায় (১৫) কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে ? ক. হজের ক. জাকাতের গ. নামাজের ঘ. রোজার (১৬) সালাতের ফরজ কয়টি ? ক. ১৫ টি খ. ১৪ টি গ. ১৩ টি ঘ. ১২টি (১৭) সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে কী বলা হয় ? ক. ভিতরের কাজ খ. বাহিরের কাজ গ. আরকান ঘ. আহকাম (১৮) আরকান মোট কতটি ? ক. ৬টি খ. ৭টি গ. ৮ টি ঘ. ৯টি (১৯) ওয়াজিব মানে কী ? ক. অবশ্য করণীয় খ. যা আবশ্যিক নয় গ. ঐচ্ছিক ঘ. ফরজ (২০) সালাতের ওয়াজিব কয়টি ? ক. ১৩টি খ. ১৪ টি গ. ১৫টি ঘ. ১৬টি (২১) সাহু মানে কী ? ক.ভুল খ. সঠিক গ. সত্য ঘ. মিথ্য (২২) আখলাক শব্দের অর্থ কী ? ক.সদাচার খ.অনাচার গ. ব্যভিচার ঘ. সুন্দর (২৩) কার সততা ও সত্যবাদিতা দেখে ডাকাত সরদারের বিবেক খুলে গেল ? ক. হযরত ওমর (র) এর খ. হযরত খাদিজা (র) এর গ. হযরত আব্দুল কাদির জিলানী (র) এর ঘ. হযরত ইব্রাহীম (আ) এর (২৪) সৃষ্টির সেবা বলতে বোঝায় - ক. মুসলমানদের প্রতি দয়া দেখানো খ. সকল সৃষ্টির প্রতি দয়া দেখানো গ. মুসলমানদের প্রতি সহানুভূতি দেখানো ঘ.প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি দেখানো (২৫) কে সৃষ্টির সেবার মূর্তপ্রতীক ? ক.হযরত আদম (আ) খ. হযরত নুহ (আ) গ. মাদার তেরেসা ঘ. হযরত মুহাম্মদ(স) (২৬) কে রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াতেন? ক. হযরত ওমর (র) খ. হযরত ওসমান (র) গ. হযরত আলী (র) ঘ. হযরত আবু বকর (র) (২৭)হযরত বায়েজীদ বোস্তামী কোথার অধিবাসী ছিলেন ? ক. ইরাক খ. তুর্কিস্তান গ. ইরান ঘ. বাগদাদ পরবর্তী অংশ আগামীকাল