জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সাধারণ বিজ্ঞান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০২
জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা সৃজনশীল প্রশ্নোত্তর ৩। অয়ন ও নয়ন কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো। বিক্রিয়াগুলো নিম্নরূপ: i. কার্বন + অক্সিজেন তাপ ii. চুনাপাথর তাপ iii. হাইড্রোজেন + অক্সিজেন  iv. জিংক + সালফিউরিক এসিড  ঘ) i ও iii নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে বিশ্লেষণ কর। ঘ) যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। i. নং বিক্রিয়াটি হল— কার্বন+অক্সিজেন  তাপ কার্বন-ডাই-অক্সাইড iii নং বিক্রিয়াটি হল— হাইড্রোজেন + অক্সিজেন  পানি i নং বিক্রিয়া হতে দেখা যায় যে, i নং বিক্রিয়াটিতে তাপ দেওয়ার ফলে কার্বন অক্সিজেনের সাহায্যে দহন বিক্রিয়ার মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস তৈরি করেছে। iii নং বিক্রিয়া হতে দেখা যায় যে, iii নং বিক্রিয়াটি হাইড্রোজেন ও অক্সিজেনের বিদ্যুত্ প্রবাহের ফলে পানি উত্পন্ন করেছে। i নং ও iii নং বিক্রিয়াদ্বয় সংযোজন বিক্রিয়া হলেও i নং বিক্রিয়াটি দহন বিক্রিয়া; কিন্তু iii নং বিক্রিয়াটি দহন বিক্রিয়া নয়। এটি বিদ্যুত্ প্রবাহের ফলে উত্পন্ন হয়। এছাড়াও i নং বিক্রিয়ায় উত্পন্ন কার্বন-ডাই-অক্সাইড গ্যাসীয় পদার্থ; কিন্তু iii নং বিক্রিয়ায় উত্পন্ন পানি তরল পদার্থ। ৪। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে আমরা তড়িত্ ব্যবহার করি। তড়িত্ উত্পন্ন করার বিভিন্ন যন্ত্রও আবিষ্কৃত হয়েছে। শুষ্ক কোষ একটি তড়িত্ উত্পাদক যন্ত্র। এটি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর গঠন প্রণালীটাও আমাদের শিখতে হয়। ক) তড়িত্ বিশ্লেষণ কি? ১ খ) রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রয়োজন হয় কেন? ২ গ) একটি শুষ্ক কোষের গঠন বর্ণনা কর। ৩ ঘ) শুষ্ক কোষে দুটি দণ্ডে কিভাবে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় সেটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাও। ৪ উত্তর: ক) বিগলিত বা দ্রবীভূত তড়িত্ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুত্ পরিবহনের সময় সেই যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িত্ বিশ্লেষণ বলে। খ) রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য তাপের প্রয়োজন হয়। কারণ তাপ প্রয়োগে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয়। তবে অনেক রাসায়নিক বিক্রিয়া সাধারণ তাপমাত্রায় অনুষ্ঠিত হয় না। এজন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। যেমন: পটাশিয়াম ক্লোরেট সাধারণ তাপমাত্রায় বিয়োজিত হয় না; কিন্তু উচ্চ তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন বিয়োজিত হয়। 2KClo3 তাপ  2KCl + 3O2 গ ও ঘ এর উত্তর আগামীকাল