প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্নারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র ব্যবসায় পরিচিতিতে ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেয়। চারটি গ্রুপের মধ্যে দোলনচাঁপা গ্রুপের দলনেতা চামেলী আক্তার, রেশমা, সাহানাজ, খাদিজা, জেসমিন, শারমিন, সায়লা, মাকছুদা, উম্মে কুলসুম, তানিয়া, মিতু কামিনী গ্রুপে দলনেতা, আফসানা আক্তার অনীল, আঁঁখি, আয়েশা, তাহমিনা, জান্নতুল, রুপা, বেয়জিনা, লিজা, লাভনী, ইয়াছমিন, তানজিনা, সুমাইয়া সর্দার মিতু, শিমুল গ্রুপের দলনেতা তানভীরুল ইসলাম নয়ন, আশিক, হাসান, আমজাদ, জিপেন, নয়ন, রাকিব, জাহিদ, মুহিন, মুন্না, দোয়েল গ্রুপের দলনেতা হামিদুল ইসলাম, ফয়সাল, সুভ, সিহাব, ওমর, জুয়েল, সোহাগ, ইমরান, আবু বক্কর এবং আরো অনেকে । তারা সকলে মিলে গুরুত্বপূর্ণ মোট ৩২ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করেন এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনি প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই কাজে সহযোগিতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)।
নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা
১.ব্যবসায় কী ?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের অভাব মোচনের লক্ষ্যে শিল্পের মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উত্পাদন ,বাণিজ্যের মাধ্যমে বন্টন ও এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকেই ব্যবসায় বলে।
২.উত্পাদন সংক্রান্ত কাজ কিসের মাধ্যমে সম্পূর্ণ হয় ?
উত্তর: উত্পাদন সংক্রান্ত কাজ শিল্পেন মাধ্যমে সম্পূর্ণ হয়।
৩.বণ্টন সংক্রান্ত কাজ কিসের মাধ্যমে সম্পূর্ণ
হয় ?
উত্তর: বণ্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পূর্ণ হয়।
কোনটি ব্যবসায়ের সমীকরণ?
উত্তর: উত্পাদন + বণ্টন + উত্পাদন ও বণ্টনের সহায়ক কার্যাবলি
৫.কোনটি থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্পত্তি ?
উত্তর: মানুষের অভাববোধ ও তা পূরণের প্রচেষ্টা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্পত্তি।
৬.ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি ?
উত্তর: ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য মুনাফা অর্জন।
৭.স্বাধীন পেশা কী ?
উত্তর: স্বাধীন পেশা হলো অন্যের অধীনে না থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে সকল কার্যক্রম পরিচালনা করে কোন ব্যবসা করা।
