প্রাথমিক গণিত
সিএম মিরাজুল ইসলাম ,প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গতকালের পর
৩। একটি ত্রিভুজাকার জমির ভূমির পরিমাপ ৫৬০ মিটার এবং উচ্চতা ৩০০ মিটার। এর ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ কর।
৪। একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল ১৭,০৮৮ বর্গমিটার এবং উচ্চতা ২৮ মিটার। ভূমির পরিমাপ কত?
৫। দুইটি ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
৬।(ক) যোগ কর:কি.মি. হে.মি. ডেকামিটার মিটার
৯৮ ৭ ৬ ৫
৭৬ ৮ ৪ ৯
৫৩ ০ ৮ ৭
৪২ ৯ ৩ ১
(খ) বিয়োগ কর: কেজি হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম
৭৬ ৯ ২ ৪
৫৩ ৮ ৭ ৬
৭। খালেদ চৌধুরী ২৮৯ কেজি চাল থেকে আরমানের কাছে ১২৭ কেজি ৬৭৫ গ্রাম এবং তপুর কাছে ৩৯ কেজি ১২৫ গ্রাম চাল বিক্রি করল। তার নিকট কী পরিমাণ চাল থাকবে?
৮। বার্ষিক ৫% মুনাফায় কত বছরে ৪২৫ টাকা মুনাফাসহ আসল ৫১০ টাকা হবে?
৯। শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় কোনো আসলের ৫ বছরের মুনাফা ৩৬০ টাকা আসল নির্ণয় কর।
১০। ৮৪৬৪৮ সেকেন্ডে কত ঘণ্টা, মিনিট ও সেকেন্ড?
১১। বিআরটিসি বাস দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা ছেড়ে বিকাল ৪টা ১ মিনিটে কুমিল্লা েঁপৗছে। আন্তর্জাতিক রীতিতে বাসটি কয়টায় ঢাকা ছাড়ে এবং কয়টায় কুমিল্লা েঁপৗছে?
১২। ঢাকা থেকে সড়ক পথে ৫টি শহরের দূরত্ব (দেশ কি.মি নিকটতম গুণিতকে) নিম্নে দেওয়া হলো। উপাত্ত অনুসরণ করে স্তম্ভ লেখ আঁঁক।
স্থান দূরত্ব
চট্টগ্রাম ২৯০ কিমি
রংপুর ৪৪০ কিমি
খুলনা ৩৩০ কিমি
রাজশাহী ৩১০ কিমি
সিলেট ৪০০ কিমি
১৩। ২৫ জন শিক্ষার্থীর বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো:
৭৫, ৬৮, ৭৪, ৬৬, ৮০, ৬৫, ৭৫, ৬৭, ৮৬, ৭৫, ৬৮, ৮২, ৮৮, ৮৪, ৭২, ৬৬, ৮৫, ৭৩, ৭৬, ৭৮, ৬৭, ৭৯, ৮৬, ৮২, ৮৪।
৫ শ্রেণি ব্যবধান নিয়ে উপাত্তগুলো বিন্যস্ত কর।
১৪। জ্যামিতি ( চিত্রসহ সংজ্ঞা দাও): ৪+৩+৩=১০
(ক) আয়তক্ষেত্র (৫.৫ সে.মি. ও ৩.৫ সে.মি) (খ) রম্বস (৬ সে.মি.) (গ) চর্তুভূজ
