পতিতপাবন মণ্ডল
সিনিয়র শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরী হাই স্কুল লক্ষ্মীবাজার
প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা,আজ বাংলা প্রথমপত্রের ‘মংড়ুর পথে’ থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। প্রশ্নগুলোর ধারা অনুসারে প্রস্তুতি নিলে আশা করি জে.এস.সি.পরীক্ষা অনেক অনেক ভালো হবে।
গতকালের পর
২০.প্রবন্ধটি রচনা করে বিপ্রদাশ বড়ুয়া
মূলত কী বোঝাতে চেয়েছেন?
ক. দেশ-কালভেদে মানুষের বসবাসের
ধরন
খ.বিশেষ একটি অধিবাসী সম্প্রদায়কে
মূল্যায়ন
গ.প্রবন্ধটির উল্লেখিত স্থানকে নতুনভাবে
উপস্থাপন
ঘ .লেখকের মনের ইচ্ছাকে প্রকাশ’ করার
জন্য
২১. তোমার পঠিত প্রবন্ধে কীভাবে
ঔপনিবেশিক ধারণা লাভ করা যায়?
ক.তাদের স্থাপনাশিল্প দেখে
খ.তাদের খাবারের ধরন দেখে
গ.তাদের বসতির জায়গা দেখে
ঘ.তাদের জীবনযাপনের ধরন দেখে
২২. রেস্তরার রাখাইন সম্পর্কে লেখকের
কী অভিব্যক্তি ছিল?
ক.বয়স প্রথমে বুঝতে পারেন নি
খ.বাংলাদেশের রাখাইনের মিল আছে
গ. ছেলে বিদ্যালয়ে পড়াশোনা করত
ঘ. মেয়েদের বেশিরভাগই ছিল অবিবাহিত
২৩. লেখক বিপ্রদাশ বড়ুয়া মিয়ানমারে
রেস্তরায় গিয়ে স্বদেশ সম্পর্কে খী ধরনের
অনুভূতি প্রকাশ করলেন?
ক.প্রত্যেকেরই নিজের দেশের মানুষের
জীবনযাত্রা সম্পর্কে জানা উচিত
খ. প্রত্যেকেরই রাখাইন মেয়েদের সম্পর্কে
জানা উচিত
গ.আদিবাসীদের খাদ্যভ্যাস, আচার-
আচরণকে ধারন করা
ঘ.রাখাইন মালকিনের ভাষাকে রপ্ত করা
২৪. ‘মংড়ুর পথে’ প্রবন্ধটিতে রান্নাঘরে কাজ
করা বাঙালি মেয়েটির পূর্বপূরুষের বাড়ি
কোথায়?
ক.রাউজানের পাশের গ্রাম
খ.রাউজানের পাশের থানা
গ .লেখকের পাশের থানা
ঘ .লেখকের পাশের গ্রাম
২৫. ‘মংড়ুর পথে’ প্রবন্ধে মংড়ু ও মুসলিম
গ্রামকে বিভক্ত করেছে কোন নদী?
ক.নাফ নদী খ.সুধার নদী
গ.কর্ণফুলী শেউইজার
ঘ.সুধার ডিয়ার নদী
২৬. বিপ্রদাশ বড়ুয়া যেসব যুক্তিতে ‘মংড়ুর
পথে’ প্রবন্ধটি লিখেছেন তাহলো-
ক.এর মাধ্যমে একটি দেশের কৃষ্টি, ব্যবসা
বাণিজ্য সম্পর্কে জানবে
খ.এটির মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ভ্রমণে
আগ্রহী হবে
গ.এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন জ্ঞান
আহরণ করবে
ঘ.এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশ ভ্রমণে
আগ্রহী হবে
২৭.‘মংড়ুর পথে’ প্রবন্ধে লেখক ফুটিয়ে
তুলতে চেয়েছেন মংড়ুর —
i. নারীদের স্বাধীনতা
ii. রাখাইনদের জীবনযাপন
iii. সাংস্কৃতিক বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i খ ii গ. i ও ii ঘ .i, ii ওiii
২৮. লেখকের কল্পনার মিয়ানামার দেশটি
হলো-
i. পৌরাণিক কাহিনির মতো
ii. রূপকথার গল্পের মতো
iii. স্বর্গ থেকে ও সুন্দর
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ.i, ii ও iii
২৯.বিপ্রদাশ বড়ুয়ার জন্ম
কত তারিখে?
ক.২০ শে সেপ্টেম্বর, ১৯৪০
খ.২০ শে অক্টোবর, ১৯৪০
গ.২০ শে নভেম্বর, ১৯৪০
ঘ.২০ শে ডিসেম্বর, ১৯৪০
৩০.বিপ্রদাশ বড়ুয়া কোথায় জন্মগ্রহণ
করেন?
ক.মুন্সিগঞ্জের কল্যাণপুর গ্রামে
খ.নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামে
গ.কুমিল্লার চৌদ্দগ্রামে
ঘ.চট্টগ্রামের ইছামতী গ্রামে
৩১.বিপ্রদাশ বড়ুয়া রচিত জীবনকাহিনী
বিদ্যাসাগর কত সালে প্রকাশিত হয়?
ক.১৯৮৮ সালে খ.১৯৮৯ সালে
গ.১৯৯০ সালে ঘ.১৯৯১ সালে
৩২. লেখক যখন মংড়ুর পথে নামেন
তখনকার পরিবেশ কেমন ছিল?
ক.সকালের ঝাপসা আলো
খ.দপুরের ঝাঝালো রোদ্দুর
গ.সন্ধ্যের আলো আঁধারি
ঘ.চাদনী রাতের জোছনা
৩৩. সবদেশের লোক বিদেশিদের চিনতে
পারে-
i. পোশাক-পরিচ্ছদ দেখে
ii. আচার-আচরণ দেখে
iii. ভাষা শুনে
নিচের কোনটি সঠিক?
ক i খ. ii গ i ও ii ঘ .i, ii
উত্তরমালা:২০.ক, ২১.গ, ২২.ক, ২৩.ক, ২৪.গ, ২৫.ঘ, ২৬.ক, ২৭.ঘ, ২৮.ক, ২৯.ক, ৩০.ঘ, ৩১.ক, ৩২.গ, ৩৩.ঘ,
