শিক্ষা পরামর্শ

ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নৈতিক মূল্যবোধের শিক্ষা নিতে হবে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৪
মো. শাহাদাত হোসেন, অধ্যক্ষ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত,ঢাকা প্রতিযোগিতামূলক বিশ্বে স্বাধীনভাবে টিকে থাকতে হলে আমাদের প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ আদর্শ নাগরিক। আর আদর্শ নাগরিক আদর্শ সমাজ তথা আদর্শ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষা। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব অনেকাংশে শিক্ষা প্রতিষ্ঠানের উপর পড়ে। সৃজনশীল প্রশ্ন দ্বারা চারটি দক্ষতার স্তর যাচাই করা হয়। আমার সাথে সকলে একমত হবেন যে, সৃজনশীল পদ্ধতি একটি যুগোপযোগী শিক্ষা পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে মুখস্ত নির্ভরতার পরিবর্তে ছাত্র-ছাত্রীরা নিজেরা নিজেদের মত করে কিছু শিখার চেষ্টা করে। আর এই চেষ্টাতে তার সৃজন তৈরী হয়। যা তাদেরকে সাফল্যের শিখরে নিয়ে যায়। তবে শিক্ষার্থীদের পাস করার জন্য শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে হবে এমন কিন্তু নয়। একজন শিক্ষার্থী যদি মনে করে সে ছাত্র এই মনোভাব যদি তার মাঝে কাজ করে এবং শিক্ষার্থীর বৈশিষ্ট্য যদি তার মধ্যে থাকে তা হলে পাস করা সহজ এবং ফেল করা কঠিন। আর ভালোফলাফল করার জন্য নিয়মিত অনুশীলন অবশ্যই করতে হবে। যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করার পাশাপাশি শিক্ষকদের পরামর্শ অনুসরণ করবে তাদের পাস সুনিশ্চিত। কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাই প্রত্যেক শিক্ষার্থীর মেধার প্রখরতা অসীম। দেখে ও শুনে যদি ভাষা শিখতে পারে তাহলে অবশ্যই একজন শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসলে অবশ্যই সে কিছু না কিছু শিখবে এবং তার কৃতকার্য হওয়া নিশ্চিত।