হাতিল ও পল রবার্ট ইনকর্পোরেটের মধ্যে চুক্তি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
বিশ্বব্যাপী বাজারজাতকরণের লক্ষ্যে ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাতিল ও আমেরিকার পল রবার্ট ইনকর্পোরেট এর মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী হাতিল, পল রবার্ট ইনকর্পোরেট ব্রান্ডে বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার এবং অন্যান্য ফার্নিচার তৈরি করবে। সমপ্রতি উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান এবং পল রবার্ট ইনকর্পোরেট এর ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল ইয়র্ক ডিকিনসন। - প্রেস বিজ্ঞপ্তি